আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করতে হবে
2020 年 11 月 26 日
চলমান কোভিড-১৯ মহামারীকে শতভাগ কাজে লাগাতে সক্ষম হয়েছে তামাক কোম্পানিগুলো। মূলত সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কর্মসূচির অজুহাতে তারা নীতিনির্ধারক ও প্রশাসনের সঙ্গে মিশে নানাবিধ ব্যবসায়িক সুবিধা আদায় করতে সক্ষম হয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে আর্টিক্যাল৫.৩বাস্তবায়নেরকিছুটাঅগ্রগতি হলেওতাসন্তোষজনকনয়। ‘তামাককোম্পানিরহস্তক্ষেপসূচকে' বাংলাদেশের প্রাপ্ত স্কোর ৬৮ অর্থাৎ বাংলাদেশ এখনও তামাক কোম্পানির শক্তিশালী হস্তক্ষেপঝুঁকিরমধ্যেরয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় প্রকাশিত ‘তামাক কোম্পানিরহস্তক্ষেপসূচক : এফসিটিসি আর্টিক্যাল৫.৩বাস্তবায়নপ্রতিবেদন, বাংলাদেশ ২০২০’ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠেএসেছে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতিরজন্যজ্ঞান)এবংঅ্যান্টিটোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশকরাহয়।
设计师倾向于窃窃私语,广告公司倾向于大喊大叫。